আইবিটি - ০২ ট্র্যাপ

IBT - 02 Trap

পরিচিতি ঃ ফেরোমনের কার্যকারিতা অনেকটাই নির্ভর করে ব্যবহৃত ট্র্যাপের উপর। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত পানি ফাঁদ এর মৌলিক বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে ইস্পাহানি এগ্রো লিমিটেড তৈরী করেছে ফেরোমন ট্র্যাপ বা ফাঁদ যা ক্ষতিকারক বিভিন্ন পোকা দমনে অধিক কার্যকরী এবং টেকসই।

বিভিন্ন পোকা দমনে আইবিটি-০২ ট্র্যাপ ঃ
🌱 ট্র্যাপ বালতি আকৃতির, রয়েছে দুটি অংশ- ঢাকনা ও বডি। ট্র্যাপ ঝুলিয়ে রাখার জন্য এতে দুদিকে ছিদ্র আছে। এটি সহজে পরিবহন উপযোগী।
🌱 ঢাকনা গোলাকার, লাল বর্ণের এবং এতে ফেরোমন টোপ ঝুলানোর ব্যবস্থা রয়েছে।
🌱 বডি স্বচ্ছ, দুই পাশে ত্রিকোণাকারভাবে কাটা ও গুঁড়া সাবান মিশ্রিত পানির পরিমাণ নির্ধারনের জন্য দাগ রয়েছে।

ব্যবহার ঃ ইস্পাহানি কর্তৃক বাজারজাতকৃত বিভিন্ন ফেরোমন টোপ ঝুলানোর জন্য এটি ব্যবহৃত হয়।


ট্র্যাপে ফেরোমন টোপ ঝুলানো ও জমিতে স্থাপন পদ্ধতি ঃ
🌱 ট্র্যাপ এর ত্রিকোণাকারভাবে কর্তিত অংশের মাঝ বরাবর তার দিয়ে ফেরোমন লিউর/ টোপটি ঝুলিয়ে দিতে হবে।
🌱 ট্র্যাপ এর তলায় গুঁড়া সাবান (১ চিমটি) মিশ্রিত পানি এমনভাবে দিতে হবে যাতে টোপটি পানির ১ ইঞ্চি উপরে থাকে।
🌱 ত্রিকোণাকারভাবে কর্তিত অংশ উত্তর-দক্ষিণ বরাবর রাখা উত্তম।
🌱 ৪/৫ দিন পরপর মরা পোকাসহ সাবান মিশ্রিত পানি ফেলে নতুনভাবে গুঁড়া সাবান (১ চিমটি) মেশানো পানি দিতে হবে।
🌱 ফুল ও ফল যে উচ্চতায় থাকে সে উচ্চতায় ফেরোমন ফাঁদটি দুটি খুঁটির সাহায্যে শক্তভাবে বেঁধে দিতে হবে অথবা গাছে ঝুলিয়ে দিতে হবে। 

No comments

Powered by Blogger.